১১ দলীয় জোটের দাবি মানলেই ঢাকায় ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
- Update Time : 05:27:06 am, Tuesday, 22 September 2026
- / 15 Time View
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল থেকে ১১ দলীয় জোটের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ১১ দলীয় জোট যেসব দাবি জানিয়ে আসছে, সেগুলো বাস্তবায়ন করা হলে ঢাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘১১ দলীয় জোট যে দাবিগুলো করে যাচ্ছে, সেগুলো মানলেই তো হলো। এই দাবিগুলো মানলেই ঢাকায় ককটেল আর ফুটবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনৈতিকভাবে বাদ দিতে হলে সংস্কার প্রয়োজন। ১১ দলীয় জোটও একই দাবিগুলো জানিয়ে আসছে।’
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার—আমরা তো এই তিনটি দাবিতে অনবরত রাজপথে আছি। সরকার তো এই দাবিগুলো মানছে না।’
তিনি আরও বলেন, ‘১১ দলীয় জোট এসব দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে।’
এসকাগজ/আরডি













