Dhaka 10:33 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা মিয়ানমার সীমান্তে চোরাচালান থামছেই না

এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:53:49 am, Sunday, 20 September 2026
  • / 8 Time View

রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। একটি শব্দ শুনেছি কিন্তু কোন পাশে সে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

তিনি জানান, দুই নম্বর প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরো জোরদার করছি। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

Update Time : 02:53:49 am, Sunday, 20 September 2026