Dhaka 9:34 pm, Saturday, 19 September 2026

দৌলতপুরে হামলায় আহত নারী হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফের হামলার শিকার, আহত ৩

রনি আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) :
  • Update Time : 11:48:40 am, Friday, 18 September 2026
  • / 41 Time View

কুষ্টিয়ার দৌলতপুরে জমিতে পাটকাঠি শুকানোকে কেন্দ্র করে তানজিয়ারা খাতুন (৫৫) নামে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানজিয়ারা খাতুনসহ তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তানজিয়ারা খাতুন ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, তানজিয়ারা খাতুন নিজের জমিতে পাটকাঠি শুকাতে গেলে তার দেবর গাফফারের ছেলে হৃদয় (২৭), তরিকুলের ছেলে মাসুম (১৯), মেহেরের ছেলে মাহাবুল (৪০)সহ ৮ থেকে ১০ জনের একটি দল সেখানে যায়।

একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে তানজিয়ারা খাতুনের ওপর হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় বাঁশ দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।পরে স্থানীয়রা আহত তানজিয়ারাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসা নেওয়ার সময়ও হামলাকারীরা পুনরায় হামলা চালায় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় আব্দুল হান্নানের ছেলে সজীব গুরুতর আহত হন। তানজিয়ারার ছেলে ইনজালও এ ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, দ্বিতীয় দফার হামলার সময় হামলাকারীদের হাতে রড, হাতুড়ি ও কাঠের বাটাম ছিল।ঘটনার পর ইনজাল বিষয়টি নিশ্চিত করে জানান, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দৌলতপুরে হামলায় আহত নারী হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফের হামলার শিকার, আহত ৩

Update Time : 11:48:40 am, Friday, 18 September 2026