Dhaka 7:11 pm, Friday, 18 September 2026
সর্বশেষ
রাজধানীতে মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত মসজিদে জুমার নামাজে বোমা হামলা, পুলিশসহ নিহত বেড়ে ১৬ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান, ধন্যবাদ দিলেন মোদি ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র কারাগার থেকে গৃহবন্দি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক হার্টের পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন বিদেশ যাওয়ার প্রয়োজন হচ্ছে না স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে : পানিসম্পদ মন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী

ঢাবিতে ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:36:34 pm, Friday, 18 September 2026
  • / 2 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক থেকে তিনটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় শাস্তির সুপারিশ করা হয়েছিল। গত ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক আদেশে শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধের মাত্রা বিবেচনা করে ‘পরীক্ষা +১’, ‘পরীক্ষা +২’ ও ‘পরীক্ষা +৩’ এই তিন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

তালিকায় থাকা ৬৪ শিক্ষার্থীর মধ্যে ২০ জনকে +১ মেয়াদে, ৩১ জনকে +২ মেয়াদে এবং ১৩ জনকে +৩ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। 

শাস্তিপ্রাপ্তদের মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সদস্য ফাতহুন কারিব চৌধুরীকে ‘পরীক্ষা + ২’ এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউসকে ‘পরীক্ষা + ১’ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

শাস্তিপ্রাপ্ত বাকি শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগ থেকে সর্বোচ্চ ৭ জন রয়েছেন।

এ ছাড়া নার্সিং, এমবিবিএস, পদার্থবিজ্ঞান, রসায়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, আইন ও গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ বিভিন্ন বিভাগ এবং অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই শাস্তির আওতায় এসেছেন। 

এদিকে, অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রক্টর অফিসের মাধ্যমে উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের শাস্তি কমানোর আবেদনের সুযোগ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য ইতিমধ্যে ১৪ জন শিক্ষার্থীর এক বছরের শাস্তি মওকুফ করেছেন।

এ ছাড়া এবারের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় জব্দ করা মোবাইল ফোন শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। শাস্তির মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যথাযথ প্রক্রিয়ায় লিখিত আবেদন করে শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন ফেরত নিতে পারবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাবিতে ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

Update Time : 12:36:34 pm, Friday, 18 September 2026