Dhaka 2:09 pm, Friday, 18 September 2026
সর্বশেষ
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, রিংয়ের লড়াইয়ের আগে প্রেস ব্রিফিংয়েই মুখোমুখি ফাইটাররা বাংলাদেশসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা হুতিদের নিয়ন্ত্রণে মরিয়া সৌদি, এবার ইরানের সহায়তা চাইল চীন ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, ৬ আসামি দুই দিনের রিমান্ডে বিএনপি বামের ডানে, ডানের বামে মধ্যম পন্থার রাজনৈতিক দল : আইনমন্ত্রী প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৮৪ ড. ইউনূসের মার্কিন চুক্তির ফলে যেকোনো সরকারের জন্য দেশ চালানো কঠিন

কুষ্টিয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল ২ কৃষকের, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:07:22 pm, Thursday, 17 September 2026
  • / 7 Time View

কুষ্টিয়ায় বজ্রাঘাতে দুই কৃষক নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মাঠে কাজ করার সময় জেলার সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তারা হতাহত হন।

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে দহকোলা কারিগরপাড়া ও জোতপাড়ার তিনজন তড়িতাহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী (৫০) মারা যান।

এ ঘটনায় একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী ও জোতপাড়ার মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল আহত হয়েছেন।

তারা কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 

অন্যদিকে, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (৫৫) বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আকুল উদ্দিন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল ২ কৃষকের, আহত ৩

Update Time : 12:07:22 pm, Thursday, 17 September 2026