Dhaka 9:35 am, Thursday, 8 October 2026
সর্বশেষ
৪০ মিনিটে কুকুরের কামড়ে হাসপাতালে ২৬ বিশ্ব বসতি দিবসের বসতি মেলায় শরীফ মেটালের সেরা স্টল পুরস্কার অর্জন সৃজনশীল ডিজাইনের স্বীকৃতি রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সংস্কারকাজের উদ্বোধন করলেন উপাচার্য সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয় : হুইপ বকুল বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

মোহাম্মদপুরে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:36:41 am, Thursday, 17 September 2026
  • / 17 Time View

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে মো. হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি দোকান ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুরের সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতের বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, সকালে হৃদয় মোটরসাইকেল চালিয়ে কৃষি মার্কেটে মালপত্র আনতে যাচ্ছিলেন। সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে কোপ দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। 

এ সময় ছিনতাইকারীরা হৃদয়ের ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল এবং সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত হৃদয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত হৃদয় মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম সবুজ মিয়া। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোহাম্মদপুরে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

Update Time : 11:36:41 am, Thursday, 17 September 2026