Dhaka 12:44 pm, Wednesday, 16 September 2026
সর্বশেষ

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

সময়ের কাগজ ডেস্ক:
  • Update Time : 04:39:08 am, Tuesday, 15 September 2026
  • / 29 Time View

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফর করবেন। তার সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

একই সঙ্গে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রাষ্ট্রপতি সকাল সোয়া ১১টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। প্রথমে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।

রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সিলেট সফর। সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সফর চলাকালে প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি আরো ২০০ অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল সোমবার দুপুরে সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

পরে হজরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকালে তিনি দুটি মাজার জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচটি ভেন্যুতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, মহানগর পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবেন। প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস ও বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও সহায়তা করবে।

নগরের ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে বৈঠক হয়েছে এবং সেখানে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

Update Time : 04:39:08 am, Tuesday, 15 September 2026