Dhaka 7:59 pm, Tuesday, 15 September 2026
সর্বশেষ
অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধার করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনের সম্ভাব্য সূচি চূড়ান্ত কিছু নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সুশাসন ও আইন-শৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী আ. লীগের সাবেক এমপি আজিজুল আটক যুদ্ধ, সংকট আর ভোট : পুতিনের সামনে নতুন পরীক্ষা এক দিনের সফরে সিলেটের পথে রাষ্ট্রপতি শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার জানে না : প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:55:08 am, Tuesday, 15 September 2026
  • / 2 Time View

ডিজিটাল অটোমেশনের মাধ্যমে পেপারলেস ও ক্যাশলেস বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতিমধ্যে ক্যাশলেস করা হয়েছে। সামান্য কিছু ক্ষেত্রে নগদ অর্থের ব্যবহার রয়েছে, সেটিও আগামী কিছুদিনের মধ্যে পুরোপুরি বন্ধ করা হবে। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পেপারলেস বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বড় লক্ষ্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে এবং প্রয়োজনীয় তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে। কোনো প্রিন্ট আউটের প্রয়োজন হবে না।

উপাচার্য বলেন, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে বিপুল পরিমাণ কাগজ ব্যবহার ও নষ্ট হয়।

ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার মাধ্যমে কাগজের ব্যবহার কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণও কমানো সম্ভব হবে। 

পরীক্ষা ব্যবস্থায় ডিজিটাল অটোমেশনের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, কোনো পরীক্ষা সকাল ১০টায় শুরু হলে ১০টা ১৫ মিনিটের মধ্যেই কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত রয়েছেন, সেই তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে গত সাত মাসেই পরীক্ষা নেওয়া হয়েছে ১৬ লাখ শিক্ষার্থীর।

ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের দিকেও এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আগামী ১ অক্টোবর অক্সফোর্ড অ্যাসেসমেন্ট অথরিটির একটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা পর্যালোচনা করতে আসবে। এই ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে দুই সপ্তাহের মধ্যে যেকোনো পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে : উপাচার্য

Update Time : 11:55:08 am, Tuesday, 15 September 2026