Dhaka 12:49 am, Wednesday, 16 September 2026
সর্বশেষ
কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাসিব ড্রিম স্কুল কলেজ অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধার করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনের সম্ভাব্য সূচি চূড়ান্ত কিছু নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সুশাসন ও আইন-শৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী আ. লীগের সাবেক এমপি আজিজুল আটক যুদ্ধ, সংকট আর ভোট : পুতিনের সামনে নতুন পরীক্ষা এক দিনের সফরে সিলেটের পথে রাষ্ট্রপতি শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবীর রিজভীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:58:28 pm, Tuesday, 15 September 2026
  • / 5 Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে রুহুল কবীর রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত। পরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক বিষয় ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা নিয়ে তারা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি চলমান উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন, রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান, রুহুল কবীর রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবীর রিজভীর সৌজন্য সাক্ষাৎ

Update Time : 12:58:28 pm, Tuesday, 15 September 2026