Dhaka 9:33 am, Sunday, 13 September 2026
সর্বশেষ
বিদ্যুৎ সংকট: ব্যক্তিকে নয়, সমস্যার শিকড় খুঁজুন ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপির বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি রাজধানীতে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল : জামায়াত আমির এক সপ্তাহে তেলের দাম বাড়ল ১০ ডলার ‘ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটাতে হবে’—ট্রাম্পকে আয়ারল্যান্ডের বিরোধী দল নেতা সোমবার হরমুজ চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

তারেক রহমান গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন : মুরাদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:48:23 pm, Saturday, 12 September 2026
  • / 9 Time View

বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

পরে শোভাযাত্রাটি ধামরাই উপজেলা চত্বর হয়ে ধামরাই যাত্রাবাড়ী গিয়ে শেষ হয়। 
সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  খন্দকার আবু তাহের মুকুটের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক এম এ জলিল, এনায়েত হোসেন, আব্দুস সালাম, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল প্রমুখ।

যুবদলের ঢাকা জেলার সভাপতি মুরাদ বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক হানদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখানে তিনি ক্ষান্ত থাকেননি।

জাতির সংকটময় মুহূর্তে সিপাই-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একদলীয় বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন গণমাধ্যমের স্বাধীনতা। জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সফলতা পায় বাংলাদেশ। দেশের পক্ষে কাজ করতে গিয়ে দেশি-বিদেশি চক্রান্তে এই মানুষকে শহীদ হতে হয়।

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের অবর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠার হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৯ বছর লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। নানা ষড়যন্ত্রের পরও বেগম খালেদা জিয়ার চৌকস নেতৃত্বের কারণে তিনবার বিএনপি দেশের জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা ও মায়ের দেখানো পথে তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেন মুরাদ। তিনি বলেন, ‘বিএনপি যতবারই রাষ্ট্রক্ষমতায় গেছে, তাকে আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিসহ নানা সংকট মোকাবেলা করতে হয়েছে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিসহ নানা সংকটের মাঝে তারেক রহমানও দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বাবা-মায়ের মতো তিনিও সফল হবেন বলে আশা করি।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তারেক রহমান গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন : মুরাদ

Update Time : 12:48:23 pm, Saturday, 12 September 2026