Dhaka 10:25 pm, Friday, 11 September 2026
সর্বশেষ
সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির উদ্বেগ, খসড়া পুনর্বিন্যাসের দাবি গুমের শিকার ছাত্রদল নেতা রাশেদের এসএসসি পরীক্ষার্থী ছেলের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর মেঘনায় নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, এখনো খোঁজ মেলেনি বিজিবি সদস্যের ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা ব্রিকস নেতৃত্ব পুনরুদ্ধারে মরিয়া পশ্চিমারা : পুতিন হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে সরকার কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, আবারও ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

গুমের শিকার ছাত্রদল নেতা রাশেদের এসএসসি পরীক্ষার্থী ছেলের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:00:07 pm, Friday, 11 September 2026
  • / 3 Time View

২০১৩ সালে গুমের শিকার হওয়া ঢাকা দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রাশেদের এসএসসি পরীক্ষার্থী ছেলে রামীমুল ইসলাম রিফাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রিফাদের জন্য প্রয়োজনীয় বই ও টেস্ট পেপার তার বড় ভাই রিমনের হাতে তুলে দেওয়া হয়।

২০১৩ সালের ৪ এপ্রিল গুম হন ছাত্রদল নেতা মফিজুল ইসলাম রাশেদ। বাবাকে হারানোর পর থেকেই অনিশ্চয়তার মুখোমুখি হয় ছোট ছেলে রামীমুল ইসলাম রিফাদ। স্বামীর সন্ধানে দিনের পর দিন ছোটাছুটি করার একপর্যায়ে ২০২১ সালের নভেম্বরে মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাদের মা রুমা বেগম।

মায়ের মৃত্যুর পর সাভারের হেমায়েতপুরের বসতভিটাটুকুও স্বজনদের দখলে চলে যায়।

বাবা-মাকে হারিয়ে এতিম রিফাদ বর্তমানে চাঁদপুরে খালার বাড়িতে থেকে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। এবার সে এসএসসি পরীক্ষার্থী। 

আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য রিফাদের কিছু প্রয়োজনীয় বই ও টেস্ট পেপারের প্রয়োজন পড়ে। বিষয়টি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের কানে যায়।

তিনি অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

সেই নির্দেশনার আলোকে শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন রিফাদের শিক্ষাসামগ্রী ও প্রয়োজনীয় বইপত্র তার ভাই রিমনের হাতে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউট ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম ও ইয়াসির আরাফাত মিরাজ প্রমুখ।

প্রসঙ্গত, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সাধ্যমতো কাজ করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গুমের শিকার ছাত্রদল নেতা রাশেদের এসএসসি পরীক্ষার্থী ছেলের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

Update Time : 04:00:07 pm, Friday, 11 September 2026