জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
- Update Time : 02:25:46 pm, Thursday, 10 September 2026
- / 1 Time View
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পরিষদের ৮১তম অধিবেশনে সূচনা বক্তব্যে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে সমর্থন করার জন্য এ সময় অন্যান্য দেশের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া এই মর্যাদাপূর্ণ পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিকতা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে জাতিসংঘের বর্তমান ভূমিকা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, ‘আট দশকের বেশি সময়ে এই সংস্থা তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
একই সঙ্গে বিশ্বের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।