Dhaka 8:42 pm, Thursday, 10 September 2026
সর্বশেষ
ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ, হাসপাতালে ১৪৯২ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা : আরো দুই আসামি পাঁচ দিনের রিমান্ডে আইন-শৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আমাকে গালাগাল করা হয়েছে : রুমিন ফারহানা র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী টিআইবির সুপারিশে ভূমি অফিস পরিদর্শনের ছক বদলাচ্ছে মৎস্য-প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প এআই প্রযুক্তির সুরক্ষায় ফিনল্যান্ডের পারমাণবিক বিদ্যুৎ কিনছে গুগল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:19:37 pm, Thursday, 10 September 2026
  • / 0 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়াকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়।

এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে। 

এ ছাড়া অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এতে দুটি কমিটির কয়েকজন সদস্যের পদে পরিবর্তন আনা হয়েছে।

এদিন চিফ হুইপ নূরুল ইসলাম মনি একটি কমিটি গঠন ও বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন।

পরে সংসদে কণ্ঠভোটে তার প্রস্তাবগুলো পাস হয়। 

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি ও বিষয়ভিত্তিক কমিটি ১১টি। তবে এই ৫০টি সংসদীয় কমিটির মধ্যে এ পর্যন্ত ৪৬টি গঠন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

Update Time : 02:19:37 pm, Thursday, 10 September 2026