সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত ১৪
- Update Time : 02:24:36 pm, Wednesday, 9 September 2026
- / 7 Time View
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে যুদ্ধের অবশিষ্ট অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।
বুধবার উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণটি ঘটে। সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, বিস্ফোরণের পর গুদামটিতে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেখান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নেভাতে গিয়ে পরপর আরো কয়েকটি বিস্ফোরণ ঘটায় উদ্ধার ও দমকলকর্মীদের কাজ ব্যাহত হয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।
এদিকে বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে অভিযান চালানো হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হওয়া গুদামটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করা হতো।