Dhaka 8:03 pm, Wednesday, 9 September 2026

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাসের রাইজারে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:55:48 pm, Wednesday, 9 September 2026
  • / 7 Time View

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুরস্থ আল মাহমুদ অ্যাভিনিউয়ের বাড়ির গেটে থাকা গ্যাসের রাইজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। সে সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের সামনে হঠাৎ আগুনের শিখা দেখতে পাওয়া যায়।

এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। বাড়ির গেটম্যান জানিয়েছেন, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন লেগেছিল। এতে রাইজার ছাড়া অন্য কোনো কিছুর ক্ষতি হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাসের রাইজারে আগুন

Update Time : 12:55:48 pm, Wednesday, 9 September 2026