দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী
- Update Time : 11:02:36 am, Wednesday, 9 September 2026
- / 3 Time View
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণে বিশ্বাস করতেন জিয়াউর রহমান। দেশের অগ্রগতির জন্য নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হয় না।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় নারীদের ওপর হামলাকারীরা কাপুরুষ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবীর রিজভী।
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডে নারীর অধিকার রয়েছে। এতে পরিবারের গুরুদায়িত্ব নারীর হাতেই পড়েছে।
বেগম খালেদা জিয়ার সময় ইন্টার পাস পর্যন্ত ফ্রি করা হয়েছে শিক্ষা। এখন তা স্নাতক পর্যন্ত করার চিন্তা করছে সরকার।’
দেশেরে জ্বালানিসংকটের কথা উল্লেখ করে বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানিসংকট সমাধান সম্ভব নয়।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, ‘নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে বর্তমান সরকার।
খাল খনন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘২০ হাজার কিলোমিটার খাল খননের টার্গেট ছিল। তবে ১ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘গোটা জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে কাজ করছেন তারেক রহমান। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।