Dhaka 9:33 pm, Thursday, 10 September 2026
সর্বশেষ

দুবাই উপকূলে তেলবাহী ট্যাংকারে নাবিকের মৃত্যু, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:53:16 pm, Wednesday, 9 September 2026
  • / 6 Time View

দুবাই উপকূলে নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারে সম্ভাব্য হামলায় এক নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করছে জিব্রাল্টারের পতাকাবাহী ‘হারকিউলিস স্টার’ নামের ওই জাহাজটির চার্টারার পেনিনসুলা। তবে কিভাবে ওই নাবিকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এক বিবৃতিতে পেনিনসুলা জানায়, একজন ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে বিশেষজ্ঞদের একটি দল কাজ করছে।

জাহাজের অন্য সব ক্রু সদস্যের অবস্থান নিশ্চিত করা হয়েছে। 

প্রাথমিক মূল্যায়নে সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, জাহাজটি সম্ভবত একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুবাই উপকূলে তেলবাহী ট্যাংকারে নাবিকের মৃত্যু, নিখোঁজ ১

Update Time : 01:53:16 pm, Wednesday, 9 September 2026