Dhaka 9:33 pm, Thursday, 10 September 2026
সর্বশেষ

থাইল্যান্ডের এআইটি পরিদর্শনে মাভাবিপ্রবি উপাচার্য, গবেষণায় যৌথ কাজের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:12:54 pm, Wednesday, 9 September 2026
  • / 7 Time View

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) এআই সেন্টার পরিদর্শন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে তিনি পাঁচ দিনের সফরে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।

উপাচার্যের এ সফরের মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এআইটির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদনক্রমে গত ৫ সেপ্টেম্বর উপাচার্যের এই সফর শুরু হয়, যা আজ ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ব্যাংককের এআইটি ক্যাম্পাসে যান উপাচার্য।

সেখানে তিনি এআইটির আন্তর্জাতিক বিষয়াবলি ও উন্নয়ন দপ্তরের পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা এবং সমন্বয়ক ড. ইন্দ্র কুমারের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি প্রতিষ্ঠানটির এআই সেন্টার ঘুরে দেখেন। এ ছাড়া ইউনূস সেন্টার এআইটির নির্বাহী পরিচালক ড. ফায়েজ শাহ, স্কুল অব ম্যানেজমেন্ট, অধ্যাপক জাবেদ, কে. করিম এবং ড. জাকিরের সঙ্গে তিনি পৃথক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসব বৈঠকে মাভাবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এআইটি কর্তৃপক্ষও মাভাবিপ্রবির সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে প্রবল আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা মনে করছেন, উপাচার্যের এই সফরের মাধ্যমে এআই প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে মাভাবিপ্রবির ভবিষ্যৎ শিক্ষাকার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। 

এদিকে উপাচার্যের থাইল্যান্ড সফরকালীন তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমান নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

থাইল্যান্ডের এআইটি পরিদর্শনে মাভাবিপ্রবি উপাচার্য, গবেষণায় যৌথ কাজের পরিকল্পনা

Update Time : 02:12:54 pm, Wednesday, 9 September 2026