Dhaka 6:23 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে : প্রধানমন্ত্রী ওজন মেশিনে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন বিদ্যুতের অবৈধ সংযোগে ঘুরছে অটোরিকশার চাকা ২০ মিনিট বন্ধ থাকার পর ফের মেট্রো রেল চলাচল শুরু নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি : রাশেদ খান আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সিংড়ায় অবৈধভাবে সার মজুদ, ৪ ব্যবসায়ীকে কারাদণ্ড আজ নতুন আইফোন আনছে অ্যাপল, বিনা খরচে অনলাইনে দেখা যাবে অনুষ্ঠান এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:06:49 am, Wednesday, 9 September 2026
  • / 5 Time View

বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সংস্থাটি যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। 

আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে।

তা লঙ্ঘন করলে আইনের ৮০ ও ৮৪ ধারায় অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। 

এ ছাড়া আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে।

আইনজীবী বলেন, স্লিপার বাস চালানোর জন্য বর্তমানে বিআরটিএর অনুমতি নেই।

হাইকোর্টও স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

Update Time : 10:06:49 am, Wednesday, 9 September 2026