Dhaka 1:07 am, Tuesday, 8 September 2026
সর্বশেষ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০ বিশ্ববাজারে সোনার দামে বড় পতন নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ৮ হাজার টাকার প্রলোভনে শিশুদের পেটে ইয়াবা, কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচার ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর আরচ্যারী ফেডারেশনের

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:13:21 pm, Monday, 7 September 2026
  • / 6 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক, অপরাধ, পরোয়ানা, রাজনৈতিক ও নিয়মিত মামলার আসামি এবং মাদকসেবীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার পূর্ব বেহাকৈর এলাকার মো. মামুন মিয়া (৩৫), খামারগাঁও এলাকার মো. আমজাদ হোসেন (৪৮) ও মো. সুমন (৩৮)। ভারগাঁও এলাকার অপু (২২), গোয়ালদী এলাকার মো. রাসেল (৩০), হাবিবপুর এলাকার শফি উদ্দিন (৩৮), কুতুবপুর এলাকার জাহাঙ্গীর আলম (৫০) এবং দৌলতপুর এলাকার রমজান হোসেন (৩০)।

এছাড়া সাজা ও পরোয়ানাভুক্ত আসামি পঞ্চমীঘাট এলাকার আল আমিন, রাজনৈতিক মামলায় আদমপুর এলাকার আব্দুল করিম (৫৯) এবং নিয়মিত মামলায় হাবিবপুর এলাকার উজ্জল (৩৮) ও বাড়ী মজলিস এলাকার মো. হৃদয় (২৩)। অন্যদিকে শেরপুর সদরের বাসিন্দা (বর্তমানে বাড়ি মজলিস এলাকার ভাড়াটিয়া) ফৌজদারি কার্যিবধির ৫৪ ধারায় কাউসার আহমেদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়ালথ অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

Update Time : 05:13:21 pm, Monday, 7 September 2026