Dhaka 5:46 pm, Monday, 7 September 2026
সর্বশেষ
নতুন দায়িত্বে মাহমুদা হাবিবা হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে বিতর্ক পেরিয়ে নতুন সিনেমায় ফিরছেন মৌসুমী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে আমিনবাজারে এসআই হত্যার নেপথ্যে কারা জানাল র‌্যাব রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী ১০০ শিক্ষক পাচ্ছেন ১ লাখ টাকা করে অনুদান চলচ্চিত্র-সংস্কৃতির বাধা দূর করতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:13:56 am, Monday, 7 September 2026
  • / 3 Time View

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে।

গতকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে তুষারধস নেমে আসে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল আটকা পড়ে।

জরুরি পরিষেবা জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হন। তবে আরো ছয়জনের অবস্থান ও ভাগ্য সম্পর্কে তখনও নিশ্চিত হওয়া যায়নি।

তুষারধসের পর ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

Update Time : 10:13:56 am, Monday, 7 September 2026