Dhaka 10:21 pm, Sunday, 6 September 2026
সর্বশেষ
ইরানে সড়ক দুর্ঘটনায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১১ বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি : সংস্কৃতিমন্ত্রী পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী ‘আমার সন্তান কোথায়’—জানতে চায় নিখোঁজ ৪০ শিশুর পরিবার পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : পরিবেশ ও জলবায়ু সহযোগিতায় জোর

দারুস সালামে গৃহবধূকে জানালা দিয়ে নয়, গুলি করেছেন স্বামী: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:19:09 pm, Sunday, 6 September 2026
  • / 5 Time View

রাজধানীর দারুস সালামে গৃহবধূ জেসমিন বেগমকে গুলি করার ঘটনায় নতুন তথ্য দিয়েছে র‍্যাব। সংস্থাটি জানিয়েছে, বাইরে থেকে নয়, ওই নারীর স্বামী আব্দুল মান্নানই তাকে গুলি করেছেন।

শনিবার রাতে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন ৩৮ বছর বয়সী জেসমিন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। 

তবে তদন্তে সেই দাবি সঠিক নয় বলে জানতে পেরেছে র‍্যাব। রবিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘তদন্তে আমরা জানতে পারি যে, মহিলাকে তার স্বামী নিজেই গুলি করেছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় উত্তেজিত হয়ে একপর্যায়ে তিনি গুলি করেন।’

র‍্যাব জানায়, আব্দুল মান্নান বেশিরভাগ সময় মাদকাসক্ত থাকতেন। ঘটনার রাতেও তিনি মদ্যপ অবস্থায় বাসায় ফেরেন।

এ নিয়ে স্ত্রী জেসমিনের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মান্নান পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করেন। গুলিটি জেসমিনের ডান হাতের বাহুতে লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, গুলি করার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এরপর নিজের ব্যবহৃত পিস্তলটি ছেলে রাকিবের (২৫) কাছে দেন তিনি। রাকিব আবার অস্ত্রটি তার বন্ধু হাতিম মিয়ার (২১) বাসায় লুকিয়ে রাখেন।

পরে র‍্যাব-৪ ও দারুস সালাম থানার যৌথ অভিযানে মান্নান ও তার ছেলে রাকিবকে গ্রেপ্তার করা হয়। রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিমের বাসায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

অভিযানে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবা উদ্ধার করার কথাও জানিয়েছে র‍্যাব। র‍্যাবের দাবি, আব্দুল মান্নান এলাকার একজন ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী’। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

র‍্যাব-৪-এর অধিনায়ক বলেন, অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর তথ্যও তাদের কাছে রয়েছে। তবে মান্নানের ছেলে রাকিব মাদকাসক্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, জেসমিন জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় বাইরে থেকে দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। তবে র‍্যাব জানিয়েছে, এটি ছিল ঘটনাটি আড়াল করার চেষ্টা। 

র‍্যাব কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মান্নান প্রথমে এমন ঘটনার কথা স্বীকার করেননি। তাদের ছেলে রাকিবও হয়তো বিষয়টি আড়াল করার সঙ্গে জড়িত থাকতে পারেন।
তিনি বলেন, মূল ঘটনা বাসার ভেতরেই ঘটেছে এবং জানালা দিয়ে বাইরে থেকে গুলি করার গল্পটি সাজানো হয়েছিল।

র‍্যাব জানিয়েছে, জেসমিনের সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে স্বামীর মাদক ব্যবসা ও মাদকাসক্তির কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। র‍্যাবের প্রাথমিক তদন্তে এসব তথ্য আশপাশের মানুষের কাছ থেকেও পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় আব্দুল মান্নান, তার ছেলে রাকিব ও রাকিবের বন্ধু হাতিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দারুস সালামে গৃহবধূকে জানালা দিয়ে নয়, গুলি করেছেন স্বামী: র‍্যাব

Update Time : 02:19:09 pm, Sunday, 6 September 2026