Dhaka 10:20 pm, Sunday, 6 September 2026
সর্বশেষ
বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি : সংস্কৃতিমন্ত্রী পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী ‘আমার সন্তান কোথায়’—জানতে চায় নিখোঁজ ৪০ শিশুর পরিবার পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : পরিবেশ ও জলবায়ু সহযোগিতায় জোর হামাসের ভয়ে দুই ঘণ্টা নিজ বাড়িতে ছিলেন নেতানিয়াহু?

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:46:56 pm, Sunday, 6 September 2026
  • / 3 Time View

ইতালির নাপলি শহরে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দর নগর নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজসংলগ্ন এলাকার নসু প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইতালির নাপলি শহরে দুর্ঘটনায় নিহত হন শফিকুল ইসলাম। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

শনিবার রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে মাদারীপুরে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। 

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবার যোগাযোগ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

Update Time : 02:46:56 pm, Sunday, 6 September 2026