Dhaka 8:54 am, Saturday, 5 September 2026

সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:09:24 am, Saturday, 5 September 2026
  • / 5 Time View

সরকারের বিরুদ্ধে নয়, ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ গণরায় বাস্তবানের জন্য পালন করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, লংমার্চে আমাদের গাড়িবহরের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত দেড় হাজার গাড়ি লংমার্চে অংশ নেবে। এই কর্মসূচি সরকার পতনের জন্য নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার জন্য ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক লংমার্চ পালন করবে। 

এ সময় তিনি জানান, লংমার্চের উদ্বোধনী সমাবেশ সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হবে।

এরপর পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে। সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। 

লংমার্চে প্রশাসনের সহযোগিতা চেয়ে জামায়াতের এই নেতা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বিরোধী দল জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

সরকারের প্রতি আমাদের অনুরোধ, বিরোধী দলের সর্ববৃহৎ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে সকল প্রশাসনিক সহযোগিতা দিয়ে সরকার জনগণের আস্থায় থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ

Update Time : 01:09:24 am, Saturday, 5 September 2026