Dhaka 10:39 pm, Saturday, 5 September 2026
সর্বশেষ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিং, মুখ খুললেন বিপাশা সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, পুলিশের হেফাজতে যুবক ইমরানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা চান লারাইমরানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা চান লারা কুমিল্লায় বৃদ্ধা ছমিরনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩, রহস্য উদ্ঘাটন ‘মিথ্যাচারের’ অভিযোগে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের আগে ইনজুরি হানা রিয়াল শিবিরে বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, সিদ্ধান্ত রবিবার ইন্দোনেশিয়ায় বিনা মূল্যের স্কুলের খাবার খেয়ে প্রায় ২০০০ মানুষ অসুস্থ

‘মিথ্যাচারের’ অভিযোগে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:38:43 pm, Saturday, 5 September 2026
  • / 7 Time View

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত।

তিনি বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসুদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। ঘাটগুলোতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে—এটি সত্য। তবে এর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী সম্পৃক্ত নন।

মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম এবং বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তাঁদের দুজনকেই বর্তমানে আব্দুল হান্নান মাসুদের ঘনিষ্ঠ এবং এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, তাঁরা একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। অন্যদিকে চেয়ারম্যান ঘাটের ইজারাদার পাশের সুবর্ণচর উপজেলার বাসিন্দা।

এসব ইজারাদারের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। 

তিনি আরো বলেন, ‘নিজের লোকের অনিয়ম ঢাকতে সংসদে ও বিভিন্ন টক শোতে ঘাটের নৈরাজ্যের সঙ্গে বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। মহান সংসদে দাঁড়িয়ে তাঁর মতো সম্মানিত ব্যক্তির মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

ঘাটে অতিরিক্ত প্রবেশ ফি আদায়ের অভিযোগ তুলে এই বিএনপি নেতা বলেন, ইতিমধ্যে যাত্রীদের প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছে উপজেলা বিএনপি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই ঘাটের ইজারাদারকে ডেকে ৫ টাকা করে নেওয়ার নির্দেশ দেন।

প্রথমবার হওয়ায় তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বর্তমানে আবারও একইভাবে ১০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

এ অনিয়ম বন্ধে প্রশাসনকে আরো কঠোর ও সক্রিয় হওয়ার দাবি জানান মোকাররম বিল্লাহ শাহাদাত।

সংবাদ সম্মেলনে হাতিয়ার স্থানীয় বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফাহিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্যসচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্যসচিব ফরহাদ হাছানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মিথ্যাচারের’ অভিযোগে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

Update Time : 02:38:43 pm, Saturday, 5 September 2026