Dhaka 3:39 pm, Tuesday, 24 November 2026

বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, সিদ্ধান্ত রবিবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:33:54 pm, Saturday, 5 September 2026
  • / 65 Time View

বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে আগামীকাল রবিবার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বৈঠকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

সভা শেষে পরে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে আগামীকাল আমরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এদিকে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত ১০টি বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও রয়েছে। তবে প্রতিবছর তুলনামূলকভাবে আগে ভর্তি পরীক্ষা নেওয়ার নজির থাকা বুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, সিদ্ধান্ত রবিবার

Update Time : 02:33:54 pm, Saturday, 5 September 2026