Dhaka 12:06 am, Monday, 31 August 2026
সর্বশেষ
‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরায় ছিনতাই, নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আটক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন ঝুঁকিতে নেপাল টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, সরকার এটি তৈরি করেনি : নুর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ শুরুর বিষয়ে একমত বাংলাদেশ-চীন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:34:47 am, Sunday, 30 August 2026
  • / 5 Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতার ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গতি ধরে রাখতে এবং পারস্পরিক স্বার্থে দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিতে নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর গুরুত্বপূর্ণ।

তিনি বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের বর্তমান ইতিবাচক ধারা বজায় রাখতে উচ্চ পর্যায়ের যোগাযোগ আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 11:34:47 am, Sunday, 30 August 2026