Dhaka 1:36 am, Wednesday, 2 September 2026
সর্বশেষ
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী যশোরে এক বাড়ি থেকে ৩ মরদেহ উদ্ধার পে স্কেল বাস্তবায়িত হলে বাতিল হবে ‘বিশেষ সুবিধা’ প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীনপ্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে হাসিনার শাসনে গুম-ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল : স্পিকার শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব হাতিরঝিল থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:03:16 am, Sunday, 30 August 2026
  • / 13 Time View

সংসদে গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াক আউট সুস্থ ধারার রাজনীতি কি না, সেই প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গুমের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক বিচারের আওতায় আনা হবে।

তার দাবি, গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। 

রবিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গুমসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনবোই। বিচারের মুখোমুখি করবোই। বিচারপ্রক্রিয়া ধীর হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায়বিচারের স্বার্থেই এমনটা হচ্ছে।

কেউ যাতে বলতে না পারে, তড়িঘড়ি বিচার করা হয়েছে, ন্যায়বিচার করা হয়নি। শুধু লোক দেখানো প্রশ্নবিদ্ধ বিচার করতে চাই না। একটি প্রক্রিয়ার মধ্যেই বিচারকাজ এগিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, গত ৬ মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ নেই। মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দিচ্ছে সরকার। আমরা চাই না আর কেউ গুমের শিকার হোক। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ছাড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

Update Time : 11:03:16 am, Sunday, 30 August 2026