Dhaka 9:26 am, Sunday, 1 November 2026
সর্বশেষ
বিক্রি কমেছে, খরচ কমেনি; বিপাকে বিপণিবিতানের ব্যবসায়ীরা ফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে জেনেটিক বায়ো-কাউন্সেলিং সেবা বিলাসবহুল লং ড্রাইভ না করে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী চাকরি হারালেন ডিবির সেই হারুন মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ অবৈধ আবাসন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতা ও বৈধ প্রতিষ্ঠান আন্দোলন করে সরকার গঠন করা যায় না : চিফ হুইপ স্বামীকে পুনরায় বিয়ে করতে বলে ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে ঝাঁপ দিলেন নারী আদালত থেকে বের করার পর দীপ বললেন, ‘আমি ফুললি স্ট্রং’

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:02:27 am, Friday, 28 August 2026
  • / 41 Time View

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ যেন কাটার নামই নিচ্ছে না। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই ঢাকায় পা রাখার কথা ছিল রোহিত-কোহলিদের।

তবে সেই সফর আবারও পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে গড়াতে পারে বলে গুঞ্জন চলছে। 

ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সেপ্টেম্বরের নির্ধারিত সময়সূচি পিছিয়ে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে সিরিজটি আয়োজনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। 

বিসিসিআই-এর সেই সূত্র জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, আর বিসিবিও বছরের শুরুতে নতুন সময়ের খোঁজে রয়েছে।

মূলত ২০২৫ সালের আগস্টে ভারতের এই বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে গড়াবে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জমজমাট সিরিজ। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে হোম সিরিজটি শেষ করার ছক কষেছিল।

তবে এবার বাধ সাধল আফগানিস্তান সিরিজ! আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে তারা। একই সময়ে দুই দেশের সঙ্গে সিরিজ খেলা ভারতের জন্য অসম্ভব হয়ে পড়াতেই মূলত নতুন এই সূচি জটিলতার সৃষ্টি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

Update Time : 10:02:27 am, Friday, 28 August 2026