সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, থাকবে কত দিন?
- Update Time : 10:22:15 am, Friday, 28 August 2026
- / 7 Time View
সারা দেশের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামী কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করবে বলেও জানিয়েছে অধিদপ্তর।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের সব বিভাগে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভাবি বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়েও তাপমাত্রায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
তৃতীয় দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চতুর্থ দিনে সকাল ৯টা থেকেও পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে তাপমাত্রাও কমতে পারে।
আগামী সেপ্টেম্বরের শুরুর দিনেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত পাঁচদিনের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।









