Dhaka 3:04 am, Saturday, 18 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:58:48 am, Friday, 17 July 2026
  • / 57 Time View

সূমাইয়া আক্তার :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় দেড় হাজার নবীন শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই, রোববার থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির একাডেমিক ক্লাস। গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার দীর্ঘ তিন মাস পর অবশেষে বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন এই বিপুল সংখ্যক শিক্ষার্থী।

জানা যায়, গত এপ্রিল মাসের শুরুতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘ তিন মাস জুড়ে দফায় দফায় মেধা তালিকা প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দীর্ঘসূত্রতার কারণে অনেক সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে তীব্র হতাশার সৃষ্টি হয়। এরই মধ্যে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৮টিতেই ক্লাস শুরু হয়ে গেলেও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোবিপ্রবি পিছিয়ে পড়ে।
নোবিপ্রবিতে ভর্তি কার্যক্রম গত ১৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ বাধ সাধে। চট্টগ্রাম বিভাগে সাম্প্রতিক বন্যা, প্রবল বৃষ্টিপাত ও পাহাড় ধসের কারণে অনেক শিক্ষার্থীর যাতায়াত এবং ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে ভর্তি কমিটি আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়িয়ে ১৬ জুলাই পর্যন্ত নির্ধারণ করে। দেড় হাজার শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর অবশেষে ১৯ তারিখ ক্লাস শুরুর ঘোষণা আসায় স্বস্তি ফিরেছে নবীনদের মাঝে।
এদিকে ১৫ জুলাই থেকেই ক্লাস শুরু হতে পারে -এমন ধারণার ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন দূর-দূরান্তের জেলা থেকে প্রায় শ’ পাঁচেক শিক্ষার্থী ইতিমধ্যে নোয়াখালীতে এসে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বাসা কিংবা মেস ভাড়া নিয়ে তারা উঠতে শুরু করেছেন। ক্লাস শুরু হওয়ার মাঝখানের এই সময়টায় অনেকে বাড়ি ফিরে যেতেও পারছেন না, আবার ক্যাম্পাসেও অলস সময় পার করছেন। নিজেদের মধ্যে পরিচিত হয়ে এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়েই দিন কাটছে তাদের।

ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের নবীন শিক্ষার্থী ফয়সাল বলেন, এপ্রিলের পর থেকে দীর্ঘ তিনটা মাস বাড়িতে বসে বোর হচ্ছিলাম। অন্য বন্ধুদের প্রায় সবারই ক্লাস শুরু হয়ে গেছে, এটা দেখে আরও বেশি খারাপ লাগছিল। ভাবলাম ১৫ তারিখ ক্লাস শুরু হবে, তাই নোয়াখালী চলে আসি। এসে শুনি ১৯ তারিখ ক্লাস। এখন মেস ঠিক করে নতুন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিন কাটছে। তবে ভালো লাগছে, অবশেষে দেড় হাজার বন্ধুর সাথে একসাথে নতুন ক্যাম্পাস মাতাতে পারব।

অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিয়া ইসলাম বলেন, বন্যা আর বৃষ্টির কারণে আমাদের এলাকায় যাতায়াত খুব কঠিন হয়ে পড়েছিল। প্রশাসন ভর্তি কার্যক্রম ১৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করায় আমরা বড় বাঁচা বেঁচে গেছি। এবার ২০২৫-২৬ সেশনে ক্লাস শুরুর অপেক্ষায় অনেকদিন ধরে প্রহর গুনছি। নতুন ক্যাম্পাস, নতুন শিক্ষক, হাজারো বন্ধুদের দেখার জন্য ভীষণ রোমাঞ্চিত অনুভব করছি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান

Update Time : 11:58:48 am, Friday, 17 July 2026