Dhaka 10:03 am, Sunday, 4 October 2026
সর্বশেষ
আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন উপজেলা প্রশাসনকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্র সফরে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জুবাইদা রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম গাজীপুরে চকোলেটের প্রলোভনে শিশুকে অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার এশিয়ার অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের জন্য নতুন সুযোগ : রেহমান সোবহান দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:56:04 am, Wednesday, 15 July 2026
  • / 138 Time View

সুমাইয়া আক্তার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসস) আয়োজনে নবীন সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতায় বুনিয়াদি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-তে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইকিউএসি-র পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেশন স্পিকার হিসেবে উপস্থিত থেকে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ দেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ইত্তেফাকের হেড অব মাল্টিমিডিয়া ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম, বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক ও নোবিপ্রবিসসের সাবেক সভাপতি আব্দুল কবির ফারহান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের লেকচারার মো: জাবেদ ইকবাল।
সেশন স্পিকাররা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন দিক, সংবাদ লেখার নিয়ম, একজন সাংবাদিকের কাজ এবং তথ্য প্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নোবিপ্রবির উপাচার্য তার বক্তব্যে প্রশিক্ষণের এ উদ্যোগের প্রশংসা করেন। ভয়হীন ভাবে সত্য সবার সামনে তুলে ধরার আহবান জানান। সেই সঙ্গে কোনো নিউজ প্রচারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহবান জানান যেন তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তরুণ সংবাদকর্মীরা অংশ নেন।সবার মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তিনজন বিজয়ীকে পুরষ্কার দেওয়া হয়। এবং প্রশিক্ষণ শেষে পরিবেশবান্ধব গাছ লাগানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : 08:56:04 am, Wednesday, 15 July 2026