Dhaka 11:45 pm, Saturday, 18 July 2026
সর্বশেষ
স্বাধীনতার ইতিহাসে আপসের কোনো জায়গা নেই গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

মেসির সামনে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:41:46 am, Monday, 22 June 2026
  • / 45 Time View

লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড গড়া নতুন খবর নয়। একের পর এক কীর্তি গড়ে ফুটবল ইতিহাসে নিজের অবস্থান অনেক আগেই পাকাপোক্ত করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার সামনে এমন এক অর্জনের হাতছানি, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আগে কেউ করতে পারেনি। সেই মাইলফলক ছুঁলে ১২ বছরের রেকর্ডও ভাঙবেন আর্জেন্টিনার দলপতি।

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। বিশ্বমঞ্চে বর্তমানে তার গোল সংখ্যা ১৬। সমান গোল নিয়ে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র একটি গোল করলেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত ফর্মের জানান দিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে শুধু দলকে জেতাননি, স্পর্শ করেছেন ক্লোসার দীর্ঘদিনের রেকর্ডও। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপ খেলে ১৬ গোল করেছিলেন ক্লোসা। ১২ বছর ধরে অক্ষত থাকা সর্বোচ্চ গোলের রেকর্ডটি এবার ভাঙার অপেক্ষায় আকাশি-সাদার অধিনায়ক।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কারিশমা দেখিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তার পারফরম্যান্স দেখে মনে হবে, বয়স কেবলই একটি সংখ্যা। সুযোগ পেলেই প্রতিপক্ষের রক্ষণভাগকে যে এখনও উড়িয়ে দিতে পারেন, সেই ম্যাচেই দিয়েছেন প্রমাণ। অস্ট্রিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখলে ইতিহাস গড়বেন এই কিংবদন্তি।

ব্যক্তিগত অর্জনের বাইরে মেসির চোখ থাকবে দলীয় লক্ষ্যেও। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার ভরসার নামও তিনি। শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসি নিশ্চয়ই চাইবেন নিজের স্বপ্নের মঞ্চে আরও একটি স্মরণীয় রাত উপহার দিতে। আর ভক্তদের অপেক্ষা কেবল একটি গোলের।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেসির সামনে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগ

Update Time : 10:41:46 am, Monday, 22 June 2026