Dhaka 2:08 am, Sunday, 7 June 2026
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস আজ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের আলোচনায় বিটিভির পাশাপাশি ২ বেসরকারি চ্যানেল লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী দেশের রিজার্ভ আরও বাড়ল আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই

এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 07:57:59 am, Saturday, 6 June 2026
  • / 24 Time View

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া রোগীদের শরীরে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (০৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে অত্যন্ত ভয়াবহ, যার নাম ‘হেমোরেজিক’। এই ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আগে থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিন পর থেকেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, পরিদর্শনের সময় যে প্রতিষ্ঠানেই ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে জরুরি। দক্ষিণ সিটির একটি জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ হতে হবে। উভয় পক্ষ সমানভাবে দায়িত্ব পালন করলেই কেবল ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 07:57:59 am, Saturday, 6 June 2026