Dhaka 4:48 am, Tuesday, 16 June 2026
সর্বশেষ
শহীদ জিয়ার উত্তরাধিকার: প্রান্তিক মানুষের পরম সুহৃদ তারেক রহমান গ্রাম থেকে রাষ্ট্রনীতি—তৃণমূলের নতুন অংশগ্রহণ রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বাজেট ২০২৬: সংকট থেকে অর্থনৈতিক মুক্তির পথনকশা সামাজিক সুরক্ষা ও শিক্ষাখাতে নতুন উদ্যোগের প্রশংসা আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম গড়ার প্রত্যয়ে শেষ হলো জুলকান বিটডাউন ৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ব্রাজিল চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ধ্বংসস্তূপ থেকে অর্থনীতি টানার বাজেট: বেসরকারি খাতকে চাঙ্গা করার যুগান্তকারী উদ্যোগ স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার বদলে দিচ্ছে কিশোরদের আচরণ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ দুপুরে, থাকবেন প্রধানমন্ত্রী

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 05:17:28 am, Friday, 1 May 2026
  • / 101 Time View

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। শুক্রবার (০১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশ শুরু হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে।তিনি জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে এটিই তার প্রথম জনসভা হবে।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় অন্য নেতারা বক্তব্য দেবেন।এদিন দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।শ্রমিক দলের পক্ষ থেকে এরই মধ্যে সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দলের নেতারা আশা করছেন, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন।তাদের মতে, এবারের মে দিবসের এই সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ দুপুরে, থাকবেন প্রধানমন্ত্রী

Update Time : 05:17:28 am, Friday, 1 May 2026