Dhaka 3:39 pm, Monday, 27 April 2026

বলিউড তারকা নয়, জীবনে যা হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

সময়ের কাগজ বিনোদন ডেস্ক :
  • Update Time : 09:22:05 am, Sunday, 26 April 2026
  • / 26 Time View

বলিউড মানেই গ্ল্যামার আর চোখধাঁধানো নাচ। আর এই অঙ্গনে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম নোরা ফাতেহি। তবে আজকের এই দাপুটে নৃত্যশিল্পী ও অভিনেত্রীর লক্ষ্য ছিল একসময় একেবারে ভিন্ন। শৈশবে তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফুটবলার হওয়ার সেই অপূর্ণ আকাঙ্ক্ষা ও বলিউড পাড়ায় নিজের জয়যাত্রার গল্প শুনিয়েছেন এই মরক্কো বংশোদ্ভূত সুন্দরী। এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ঝোঁক। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়। সেই সময়টিকে জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ভারতের বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে মনে করেন নোরা।বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।নোরা ফাতেহি পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তার উপস্থিতি ছিল নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দেন অভিনেত্রী। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে নিয়মিত পারফর্ম করতে দেখা যায়।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বলিউড তারকা নয়, জীবনে যা হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

Update Time : 09:22:05 am, Sunday, 26 April 2026