Dhaka 1:22 am, Saturday, 7 November 2026
সর্বশেষ
নারীর অগ্রগতিতে শুধু শীর্ষ পদ নয়, সুযোগ তৈরিই বড় বিষয়: জুবাইদা ভাত-খিচুড়িতে সীসা মেশার শঙ্কা, অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নতুন গবেষণা সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ পায়ের আঁকাবাঁকা মোটা শিরা: অবহেলা থেকে জটিলতা, চিকিৎসায় নতুন সম্ভাবনা দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
‘জখম’ নাটকে রাইসা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

এক দিনেই দেখেছে ৪০ লাখ দর্শকের ভালোবাসা, কী আছে এই নাটকে?

সময়ের কাগজ বিনোদন ডেস্ক :
  • Update Time : 03:29:33 am, Monday, 20 April 2026
  • / 233 Time View

গ্রামের মধ্যবিত্ত ঘরের সাদামাটা মেয়ে রাইসা। একটু চাপা স্বভাবের কারণে সবার সঙ্গে সহজে মিশতে পারে না সে। অন্যদিকে পার্থ সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। তার মা-বাবা, ছোট ভাইবোন সবাই খুবই মিশুক।

বিপরীত মেরুর মেয়েটি ও ছেলেটি একবিন্দুতে এসে মিলে যায় ভালোবাসার হাওয়ায়।
ধর্ষণের প্রতিশোধের গল্পে উন্মুক্ত হওয়া ‘জখম’ নাটকটি মাত্র এক দিনেই দেখেছে ৪০ লাখেরও বেশি দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে ইতিবাচক সব মন্তব্য!

ইউটিউবে মন্তব্যের ঘরে একজন দর্শক নিজের অভিব্যক্তি প্রকাশ করে লিখেন, ‘খুব শক্তিশালী উপস্থাপনা। এই ধরনের গল্প সমাজের অন্ধকার দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’ আরেকজন লেখেন, ‘হাজারো ধর্ষিতা নারী জীবনের সত্যিটা তুলে ধরার জন্য ধন্যবাদ।

কেউ কেউ এমনও লিখেছেন, ‘বাস্তব গল্প তুলে ধরা এই নাটক জাতি সারা জীবন মনে রাখবে।

অভিনেতার প্রশংসা করে এক তরুণী লেখেন, এটা কি ছিল! বেস্ট। তৌসিফের অভিনয়ে ফিদা! পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একজন লেখেন, ‘নাটকটির মাধ্যমে বর্তমান সমাজের মুখোশ খুলে দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ।’ 
ইমরাউল রাফাতের পরিচালনায় ‘জখম’ নাটকে রাইসা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
পরিচালক বলেন, ‘এটি মূলত প্রতিশোধের গল্প। ধর্ষণের শিকার হওয়া নারীদের সমাজে কিভাবে দেখা হয় এবং অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিশোধ নিয়েই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা। এক দিনে চল্লিশ লাখেরও বেশি দর্শক দেখেছে নাটকটি। এ থেকেই বোঝা যায়, সবাই কাজটিকে পছন্দ করছে।
‘জখম’-এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইসরাত অতিথি প্রমুখ।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘জখম’ নাটকে রাইসা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

এক দিনেই দেখেছে ৪০ লাখ দর্শকের ভালোবাসা, কী আছে এই নাটকে?

Update Time : 03:29:33 am, Monday, 20 April 2026