Dhaka 4:31 am, Thursday, 16 April 2026

চৌদ্দগ্রামে অপপ্রচারের শিকার সমাজসেবক, প্রতিবাদে ফুঁসে উঠল গ্রামবাসী

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : 09:46:41 am, Sunday, 29 March 2026
  • / 70 Time View

চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সমাজসেবক ও সর্দার আলহাজ্ব মোঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রামবাসী।

রোববার (২৯ মার্চ) বিকেলে ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া মাদরাসা মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, গত শুক্রবার (২৭ মার্চ) বাদ মাগরিব একই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোঃ সবুজের আহ্বানে জায়গা-সংক্রান্ত কাগজপত্র দেখার জন্য তার বাড়িতে যান। এ সময় ঘরে সবুজের মা উপস্থিত ছিলেন। তিনি ঘরে প্রবেশ করার পরপরই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক হঠাৎ জড়ো হয়ে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপবাদ দিতে থাকে এবং ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় তিনি চরমভাবে সম্মানহানি ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন। তার অভিযোগ, একটি বিয়ে সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন এবং সাবেক ইউপি সদস্য আবদুল জলিল। উপস্থিত ছিলেন আবদুল হাকিম সর্দার, মোঃ খোকন সর্দার, হিরণ মিয়া, আবদুল করিম, আলী আশ্রাফ, অহিদ মিয়া, সুমন মিয়া, নাছির উদ্দিন, আমির হোসেন, মনা মিয়া, অহিদুর রহমান, কবির আহমেদ ও আলী নেওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রামবাসী দ্রুত এ ঘটনার সঠিক তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চৌদ্দগ্রামে অপপ্রচারের শিকার সমাজসেবক, প্রতিবাদে ফুঁসে উঠল গ্রামবাসী

Update Time : 09:46:41 am, Sunday, 29 March 2026