Dhaka 9:28 am, Monday, 12 October 2026
সর্বশেষ
দুটি স্পিড বোর্ডে আগুনসন্ত্রাসীদের অভয়ারণ্য কুষ্টিয়ার পদ্মা নদীতে দুই পক্ষের গোলাগুলি আশুলিয়ায় ডিবির অভিযানে লাখ টাকার ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে সময় নষ্ট করতে চায় না সরকার: মির্জা ফখরুল

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 04:59:59 pm, Saturday, 28 February 2026
  • / 200 Time View

সাবেক উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে ওঠা আলোচনা নিয়ে সরকার সময় নষ্ট করতে চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, পেছনে তাকানোর সময় এখন নেই। আমাদের লক্ষ্য কত দ্রুত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা সত্যিকার অর্থে দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে চাই এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই। কেউ যদি দুর্নীতি করে থাকে, তবে সেটি দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে; তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

ঠাকুরগাঁওবাসীর জন্য সুসংবাদ দিয়ে মন্ত্রী জানান, ২০২৭ সালের মধ্যেই জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপিত হবে। এছাড়া সীমান্ত এলাকায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলট প্রকল্পের কাজও জেলায় সফলভাবে চলমান রয়েছে।

মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে সময় নষ্ট করতে চায় না সরকার: মির্জা ফখরুল

Update Time : 04:59:59 pm, Saturday, 28 February 2026