Dhaka 9:28 am, Monday, 12 October 2026
সর্বশেষ
দুটি স্পিড বোর্ডে আগুনসন্ত্রাসীদের অভয়ারণ্য কুষ্টিয়ার পদ্মা নদীতে দুই পক্ষের গোলাগুলি আশুলিয়ায় ডিবির অভিযানে লাখ টাকার ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

কেউ আপনাদের ভোট দিতে বাধা দিলে রুখে দাঁড়াবেন

পঞ্চগড় প্রতিনিধি:
  • Update Time : 10:12:58 am, Friday, 23 January 2026
  • / 221 Time View

দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত দেশের মানুষকে আর পেছনে না থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কেউ যদি আপনাদের ভোট দিতে বাধা দেয়, তাহলে রুখে দাঁড়াবেন। নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দেশ থেকে দখলদারত্ব, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতন্ত্র নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

পঞ্চগড় জেলা চিনিকল মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মর্যাদার কর্মসংস্থান সৃষ্টি করে একটি বেকারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশের মানুষ যেন কারও দয়ার ওপর নির্ভরশীল হয়ে না থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে আমরা রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশের উত্তরবঙ্গকে স্বাধীনতার পর থেকেই পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। এই অঞ্চলের মানুষ পরিশ্রমী হলেও অবহেলার শিকার। আমরা এখানকার কাউকে বেকার দেখতে চাই না।

উত্তরবঙ্গে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, অনেক মানুষ চিকিৎসা নিতে যাওয়ার পথেই মারা যান। তিনি প্রতিশ্রুতি দেন, দেশের ৬৪ জেলার প্রতিটিতে মেডিকেল কলেজ থাকবে এবং পঞ্চগড়েও একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

উন্নয়ন অর্থায়নের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিদেশে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা উদ্ধার করেই উন্নয়নের অর্থ জোগাড় করা হবে এবং ভবিষ্যতে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশের দুঃসময়ে আমরা জনগণকে ফেলে কোথাও যাইনি এবং ভবিষ্যতেও যাবো না। ১০ দলীয় ঐক্য জোটকে সংসদে পাঠানো হলে শুধু নদীর জীবন নয়, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশ্বাস দেন তিনি।

সমাবেশে তিনি জুলাই যোদ্ধা, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দখলদারত্ব, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতন্ত্র নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেউ আপনাদের ভোট দিতে বাধা দিলে রুখে দাঁড়াবেন

Update Time : 10:12:58 am, Friday, 23 January 2026