Dhaka 9:27 am, Monday, 12 October 2026
সর্বশেষ
দুটি স্পিড বোর্ডে আগুনসন্ত্রাসীদের অভয়ারণ্য কুষ্টিয়ার পদ্মা নদীতে দুই পক্ষের গোলাগুলি আশুলিয়ায় ডিবির অভিযানে লাখ টাকার ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

জামায়াত আর ভোট ডাকাত চাইছে না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:44:14 pm, Thursday, 22 January 2026
  • / 220 Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না। যদি আসে, পূর্বের মতো পরিণতি হবে। জামায়াত আর কোনও ভোট ডাকাত দেখতে চায় না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

জনসভায় জামায়াত আমির বলেন, ‘দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকার পাচার হতো না। আওয়ামী শাসনামলে আয়নাঘর তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও রেহাই পায়নি অনেকে।’

তিনি বলেন, ‘জনগণ এবার গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে মুখিয়ে আছে।’ তিনি এসময় ১০ দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ঢাকা-১৫ আসনে মানসম্মত সরকারি হাসপাতাল নেই, খালগুলো ময়লার ভাগাড় হয়ে গেছে। নির্বাচিত হলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের করতে ও অবকাঠামোগত সমস্যার সমাধান করবেন।’

তিনি জোর দিয়ে বলেন, ‘জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করবে।’

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নেল আব্দুল বাতেনসহ অনেকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াত আর ভোট ডাকাত চাইছে না: শফিকুর রহমান

Update Time : 02:44:14 pm, Thursday, 22 January 2026