Dhaka 3:18 am, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

আসছে ইয়াশ-পারসার রোম্যান্টিক-কমেডি ফিল্ম

বিনোদন ডেস্ক:
  • Update Time : 10:54:25 am, Thursday, 22 January 2026
  • / 242 Time View

আধুনিক নগরজীবনের প্রেম এবং সম্পর্কের সমীকরণ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে বিশেষ অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’। এই ফিল্মটির মাধ্যমেই হইচই তাদের ১ ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ফিল্ম ফরম্যাটের যাত্রা শুরু করতে যাচ্ছে।

‘একসাথে আলাদা’ একটি রোম্যান্টিক-কমেডি ঘরানার ফিল্ম। এটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান। গল্পে উঠে আসবে সমসাময়িক শহুরে জীবনের প্রেম, মান-অভিমানে ঘেরা সম্পর্কের টানাপড়েন।

এই ফিল্মে ইয়াশ রোহান অভিনয় করছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। ইয়াশ-পারসা জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও, হইচই-এর পর্দায় এবারই প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে। নির্মাতার দাবি, এই ফিল্মে দর্শকদের প্রিয় এই জুটিকে সম্পূর্ণ নতুন এবং সময়োপযোগী অবতারে উপস্থাপন করা হয়েছে।

এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টার শেয়ার করা হয়। পোস্টারটিতে গোলাপি আভার মাঝে ইয়াশ ও পারসার লুক দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা এই নতুন জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আসছে ইয়াশ-পারসার রোম্যান্টিক-কমেডি ফিল্ম

Update Time : 10:54:25 am, Thursday, 22 January 2026