Dhaka 4:58 pm, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 09:00:20 am, Wednesday, 26 November 2025
  • / 215 Time View

চীনের চংকিনে এএফসি অ-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত। আজ তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে। প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে ব্রুনাই দারুসসালামকে হারিয়েছিল বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল, ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোল করেন।

বাংলাদেশ পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের উপর চাপ বজায় রাখে। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুই গোল পায়। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। এরপর অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে। ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।

বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা ৯০ মিনিট ভালো ফুটবল খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সবার কাছে দোয়া চাই।’

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুরলেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মুল প্রতিদ্বন্দ্বী মুলত চীন ও বাহরাইন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

Update Time : 09:00:20 am, Wednesday, 26 November 2025