খুঁদেবরমী হাজী সফিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
- Update Time : 02:53:46 pm, Thursday, 13 November 2025
- / 143 Time View
গাজীপুরে খুঁদেবরমী হাজী সফিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুঁদে বরমী লালমাটিয়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এড. মেহেদী হাসান এলিস।
অনুষ্ঠানে শরীফ উদ্দিন লিটনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আ. ক. ম. মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সদর মেট্রো থানর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সদর থানার সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, গাজীপুর ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক ফাকরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সদস্য আক্তার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ওসমান আলী প্রমুখ।
খেলায় গাজীপুর ফুটবল একাদশ ১-০ গোলে রাসেল খেলাঘর কোনাবাড়ি কে হারিয়ে বিজয়ী হয়েছে। খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম টিটু।















