Dhaka 5:52 pm, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ সাবেক চ্যাম্পিয়ন চীন ও স্বাগতিক থাইল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : 01:45:39 pm, Monday, 10 November 2025
  • / 198 Time View

আগামী এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য তিনদল হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন চীন, স্বাগতিক থাইল্যান্ড ও ভিয়েতনাম। সোমবার ব্যাংককে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।

১২টি দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে ওঠা চার দল পাবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের টিকিট।

নারী ফুটবলে এবার ইতিহাস গড়ে এশিয়ান কাপে উঠেছে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল। সিনিয়র এশিয়ান কাপ হবে মার্চে অস্ট্রেলিয়ায়। অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান। দুই কোরিয়া দুইবার করে এই ট্রফি ঘরে তুলেছে। ‘সি’ গ্রুপে আছে প্রতিযোগিতার রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন জাপান। তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।

গ্রুপিং
গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ সাবেক চ্যাম্পিয়ন চীন ও স্বাগতিক থাইল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

Update Time : 01:45:39 pm, Monday, 10 November 2025