Dhaka 10:36 pm, Monday, 23 November 2026
সর্বশেষ
মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের মালয়েশিয়ায় অভিযান, ১৫২ বাংলাদেশি শ্রমিক আটক বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালেই কঠোর অ্যাকশন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ রাজনৈতিক ভাঙাগড়ায় বিনিয়োগ ও ব্যবসায় অনিশ্চয়তা বাড়ে: ওয়াহিদউদ্দিন স্ত্রীকে বাঁচাতে পাঁচ বছরের লড়াই নোবিপ্রবি শিক্ষকের, প্রয়োজন আরও ৭০ লাখ টাকা ​মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৯ আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ , ৫০ কারখানা ছুটি সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে

দুই ম্যাচ খেলতে ঢাকায় হামজা

স্পের্টস ডেস্ক:
  • Update Time : 12:49:53 pm, Monday, 10 November 2025
  • / 224 Time View

১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। দুই ম্যাচ খেলার জন্য আজ বিকেল পাঁচটার পর ঢাকায় এসেছেন হামজা দেওয়ান চৌধুরী।

আজ দুপুর বারোটায় হামজার ঢাকায় আসার কথা ছিল। ইংল্যান্ডে ট্রাফিক জ্যামে পড়ায় বাফুফের টিকিটের ফ্লাইট মিস করেন হামজা। পরবর্তীতে তিনি নিজে ঢাকায় আসার টিকিট করেন। এতে বাংলাদেশে আগমন পাঁচ ঘণ্টা বিলম্ব হয়।

বিমানবন্দর থেকে টিম হোটেলে রওনা হয়েছেন হামজা। আজ বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই। আগামীকাল কিংস অ্যারেনায় অনুশীলনে হামজা থাকার কথা রয়েছে। আগামীকাল রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছানোর কথা সামিত সোমের।

১৩ নভেম্বর ঢাকায় ম্যাচ খেলতে আগামীকাল ঢাকায় আসার সূচি রয়েছে নেপালের। যদিও আজ পর্যন্ত নেপালের ফুটবলাররা ঘরোয়া লিগের জন্য আন্দোলন করেছে। ১৮ নভেম্বর ম্যাচ খেলতে ১৫ নভেম্বর ঢাকায় আসবে ভারত৷

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুই ম্যাচ খেলতে ঢাকায় হামজা

Update Time : 12:49:53 pm, Monday, 10 November 2025