Dhaka 8:39 am, Tuesday, 25 August 2026
সর্বশেষ
এক ছাদের নিচে সরকারি সেবা, দাউদপুরে প্রশংসিত উদ্যোগ চীনে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, বাংলাদেশকে নিতে হবে কঠোর পদক্ষেপ পরীমণির গাড়ি বিতর্কে নামের ভুলে কি বদলে গিয়েছিল আসল পরিচয়? এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ ভারতবিরোধী রাজনীতির ফাঁদে পড়লে বিপদ বিএনপিরই ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল উগ্রবাদকে ছাড় নয়, আইনের কঠোর প্রয়োগই হতে পারে সমাধান ক্ষমাপ্রার্থনা যথেষ্ট নয়, প্রয়োজন ঐতিহাসিক জবাবদিহি কলকাতায় হোটেলে আগুন, কুষ্টিয়ার সাংবাদিকসহ পরিবারের চারজন নিহত

হংকংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 11:10:02 am, Wednesday, 29 October 2025
  • / 245 Time View

হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিক্স-এ-সাইড ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০১২ সাল পর্যন্ত প্রায় নিয়মিত আয়োজিত হতো। মাঝে বিরতির পর ২০১৭ সালে আবারও মাঠে গড়ায়। এরপর হংকং সিক্সেস টুর্নামেন্টের আসর বসে ২০২৪ সালে। টানা দ্বিতীয় বছর আয়োজন হতে যাচ্ছে এবার। গত আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আসন্ন টুর্নামেন্টে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি বাংলাদেশের অধিনায়কত্ব করবেন। গত আসরের মতো এবারও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি। একইভাবে আগ্রাসী ওপেনার জিসান আলম টানা দ্বিতীয় আসরে খেলবেন। গত আসরের ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রানের পাশাপামি ৬ উইকেট নিয়েছিলেন জিসান। এ ছাড়া সমান ম্যাচে ৩ উইকেট শিকার করা মোহাম্মদ সাইফউদ্দিনও স্কোয়াডে আছেন।

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে ৮০টি ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে নেওয়া হয়েছে হংকং সিক্সে-এ-সাইড টুর্নামেন্টটির জন্য। পাশাপাশি ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হংকংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি

Update Time : 11:10:02 am, Wednesday, 29 October 2025