Dhaka 11:04 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 09:24:52 am, Tuesday, 28 October 2025
  • / 243 Time View

সিরি’আয় চলতি মৌসুমের শুরুটা দারুণ ছিল কেভিন ডি ব্রুইনার। কিন্তু সেই সুখবরই এখন পরিণত হয়েছে দুঃসংবাদে। ডান ঊরুর চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন বেলজিয়ান এই মিডফিল্ডার।

শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ডি ব্রুইনা। তবে গোলের কিছুক্ষণ পরই ব্যথা অনুভব করেন এবং মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নাপোলি শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে ফিরে আসে।

রোববার রাতে স্ক্যানের পর জানা যায়, ডি ব্রুইনার চোটটি বেশ গুরুতর। সোমবার এক বিবৃতিতে নাপোলি ক্লাব নিশ্চিত করে যে, বেলজিয়ান তারকার ডান ঊরুতে মারাত্মক ইনজুরি ধরা পড়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে নির্দিষ্ট সময় জানানো হয়নি, ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে।

গত গ্রীষ্মে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ এক দশকের অধ্যায়ের পর ফ্রি ট্রান্সফারে নাপোলিতে যোগ দেন ডি ব্রুইনা। নতুন দলে অভিষেকেই ফ্রি-কিকে গোল করে চমকে দেন সবাইকে। এরপর লিগে আট ম্যাচে চার গোল করেছেন তিনি, আর চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন তিন ম্যাচ।

তবে এই চোটে নাপোলির মিডফিল্ড এখন বড় এক শূন্যতার মুখে। গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ এই বেলজিয়ান তারকার অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা

Update Time : 09:24:52 am, Tuesday, 28 October 2025