Dhaka 12:42 am, Sunday, 19 July 2026
সর্বশেষ
স্বাধীনতার ইতিহাসে আপসের কোনো জায়গা নেই গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

নতুন করে শুরু করতে শক্তি লাগে লজ্জা নয়: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
  • Update Time : 11:26:00 am, Monday, 27 October 2025
  • / 289 Time View

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি আবারও বিয়ে করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। তার এই ব্যক্তিজীবনের উত্থান-পতনকে শক্তি হিসেবে দেখছেন অভিনেত্রী।

কিন্তু তার এই নতুন জীবনে প্রবেশে শুরু থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। তবে এ সমালোচনার জবাব নিজের মতো করেই দিয়েছেন তিনি শক্তিশালী ও আবেগময় ভাষায়। সমালোচনার ঝড়ের মাঝেই অভিনেত্রী জানিয়ে দিলেন—ভালোবাসা আর বিশ্বাসের পথে হাঁটার সাহস নিয়মিতই নতুন করে খুঁজে নিতে হয় মানুষকে।

শনিবার (২৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে শবনম ফারিয়া লিখেছেন—কেউ-ই এই ভেবে বিবাহবন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত কিংবা সফল মানুষ হই না কেন— মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে, যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে।

তার ভক্ত-অনুরাগীদের অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না এবং কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না— একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কতটা কঠিন লড়াই করে চলেছেন। তিনি বলেন, কথায় হন কমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না বলেও জানান শবনম ফারিয়া।

অভিনেত্রী বলেন, যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস আর আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে শুরু করতে শক্তি লাগে— লজ্জা নয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন করে শুরু করতে শক্তি লাগে লজ্জা নয়: শবনম ফারিয়া

Update Time : 11:26:00 am, Monday, 27 October 2025