Dhaka 9:08 pm, Friday, 17 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

বাংলা ও লাতিন জ্যাজের মিশ্রণে এলো ‘ক্যাফে’

বিনোদন প্রতিবেদক:
  • Update Time : 07:44:42 am, Saturday, 25 October 2025
  • / 196 Time View

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান ‘ক্যাফে’ মুক্তি পেয়েছে। গানটি যেমন জনপ্রিয় সংগীতশিল্পী তানজির চৌধুরী তুহিনের কণ্ঠে প্রাণ পেয়েছে, সঙ্গে স্থান পেয়েছে ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস ও গৌরব চ্যাটার্জি গাবুর সুর-ছন্দ।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘ক্যাফে’। আর সেখানে সুর-ছন্দের তাল উঠতেই কণ্ঠের যাদুতে এন্ট্রি নেন তানজির তুহিন, যা দেখে শ্রোতারা রীতিমতো চমকে যায়।

৫ মিনিট ৫০ সেকেন্ডের এই গানটিতে শুধু সুরের খেলা নয়, উঠে এসেছে অনুভূতি। যেখানে বাংলা ও লাতিন জ্যাজের অপূর্ব মেলবন্ধন পাওয়া যায়। শুভেন্দু দাস শুভর সংগীতায়োজনে এফ্রো-কিউবান জ্যাজ, লাতিন সালসা এবং বাংলা পঙক্তি একসঙ্গে উঠে এসেছে। গাবুর ছন্দ, অ্যাকর্ডিয়নে তোলা লিভিয়ার সুর এবং তানজির তুহিনের কণ্ঠ- সব মিলিয়ে গানটিকে করেছে অনন্য; সব মিলিয়ে অনুভূতিটা এমন, যেন একটি ক্যাফেই মাতাচ্ছেন তারা!

গানটি শুনে শ্রোতাদের মন্তব্যও ছিল সব চমৎকার! প্রথমত শিরোনামহীন, আভাস থেকে বিপুল জনপ্রিয়তা পাওয়া তানজির তুহিনকে দেখে চমকে যান শ্রোতারা। তাদের বেশ কয়েকজনের মন্তব্য- ‘আরে তুহিন ভাই!’

আর গানের সার্বিক পরিবেশনার প্রশংসা তো রয়েছেই। বিশেষ করে লাতিন ধাঁচের এই সংগীত শুনে ভক্তরা অনেকে চলে গেছেন যেন আশির দশকে! একজনের মন্তব্য, ‘এইট্টিনএস’র নস্টালজিয়া ফিরে এল লাতিন ভাইবের সঙ্গে।’

গানটি প্রকাশের সঙ্গে কোকস্টুডিও বাংলা তাদের ক্যাপশনে লিখেছে, একটা ক্যাফে, যেন হাজারো ছোট গল্পের একটা বই, যেখানে শব্দগুলো আস্তে আস্তে ভেসে যায়। এখানে চোখে চোখে কিছু কথা থেমে থাকে, আর অগোছালো নস্টালজিয়ায় মোড়ানো থাকে স্মৃতি। ক্যাফে সেই থেমে থাকা সময়ের গল্প, যেখানে প্রতিটা টেবিল একেকটা অধ্যায়, কখনও শুরু, কখনও শেষ, কখনও নিঃশব্দ অপেক্ষা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলা ও লাতিন জ্যাজের মিশ্রণে এলো ‘ক্যাফে’

Update Time : 07:44:42 am, Saturday, 25 October 2025